টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ডের প্রাণকেন্দ্র হরিদ্বার
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ডের প্রাণকেন্দ্র হরিদ্বার। সোমবার হরিদ্বারের হর কি পৌরিতে তীব্র বজ্র বিদ্যুতের খবর মেলে। প্রশাসন সূত্রে খবর হর কি পৌরির ব্রহ্মকুন্ডের কাছে বিদ্যুত পড়ে একটি ট্রান্সফর্মারে আগুন ধরে যায়।
তবে কাছাকাছি কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কোনও প্রাণহানিরও খবর নেই। স্থানীয় থানার পুলিশ ও শ্রী গঙ্গা সভার স্বেচ্ছাসেবকরা গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
অন্যদিকে বাজ পড়ে ওই এলাকার একটি বড় দেওয়ালও ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তুপ সরাতে হাত লাগান স্বেচ্ছাসেবকরা। তবে তীর্থযাত্রীদের ব্রহ্মকুন্ডে যাওয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত।
Post a Comment