তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালালো নেপাল পুলিশ
ফের নেপাল পুলিশ হামলা চালালো ভারতীয়দের উপর। তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালালো নেপাল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের কৃষ্ণগঞ্জ এলাকায়। সীমান্তে নেপাল বর্ডার পুলিশের গুলিতে আহত হয়েছেন এক ভারতীয়। তিনজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। জানিয়েছেন কৃষ্ণগঞ্জের পুলিশ সুপার।
মাস খানেক আগেই এরকমই একটী ঘটনা ঘটেছিল নেপাল সীমান্তে।

Post a Comment