দমদম ও দক্ষিন দমদমে আজ থেকে লকডাউন
শনিবার থেকেই উত্তর দমদমে নতুন করে শুরু হয়েছে লকডাউন। এবার সেই পথ অনুসরণ করল দমদমের বাকি দুই পুর কর্তৃপক্ষ।সোমবার থেকে দমদম ও দক্ষিণ দমদমের বারাকপুর অংশে লকডাউন চলবে বলে জানানো হয়েছে। সংক্রমণ বৃদ্ধি না পায় সে উদ্দেশ্যে দমদম থানা ও দুই পুরসভা এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় অবাধ বিচরণ রোধ করতে হবে।
সেই থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত এলাকার দোকানপাঠ আংশিক ভাবে খোলা থাকবে। এরপরে পুরোপুরি বন্ধ থাকবে বাজারঘাট। তবে ওষুধের দোকান খোলা থাকবে। নির্ধারিত সময়ের পরে কেউ বাড়ি থেকে বের হলে প্রয়োজনীয় নথি দেখাতে হবে।
তারপরেই তিনি গন্তব্যে যেতে পারবেন। যদিও কতদিন এভাবে চলবে তা নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। দমদম পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর এলাকায় শতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের বৃদ্ধির হার রুখতেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাকপুর কমিশনারেট ও পুরসভার পক্ষে।
দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, পুর এলাকার বারাকপুর কমিশনারেটের অন্তর্গত ওয়ার্ডে (১-১৮ ও ২১-২৭) লকডাউন চলবে। বেলা এগারোটা পর্যন্ত দোকানপাঠ খোলা থাকবে। এরপর সব বন্ধ থাকবে। দক্ষিণ দমদম পুরসভার

Post a Comment