চিন থেকে হেড কোয়ার্টার পাল্টানোর কথা ভাবছে টিকটক
ভারত-চিন সংঘাতের পরেই টিক টিক ব্যান করে দেওয়া হয় ভারতে। এরপরই আমেরিকাতেও এই জনপ্রিয় অ্যাপ ব্যান করে দেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে চিনের সঙ্গ ত্যাগ করতে উদ্যোগ নিল ‘টিক টক’।
চিন থেকে দূরত্ বজায় রাখতে হেডকোয়ার্টারের অবস্থান পাল্টানোর কথা ভাবছে এই সংস্থা। ইউকে-র সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলছে টিক টক। চিনা সংস্থা ‘বাইটড্যান্স’-এর মালিকানায় রয়েছে এই টিক টক। সংস্থা চাইছে হেডকোয়ার্টার হোক লন্ডনে। তবে এখনও কোনও জায়গা ঠিক করা হয়নি।
অন্যদিকে ক্যালোফোর্নিয়াতে প্রচুর লোক নিয়োগ করেছে টিক টক। ওয়াল্ট ডিজনি-র কো এক্সিকিউটিভ কেভিন মায়েরকে টিক টকের চিফ এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিন থেকে এই অ্যাপের মাধ্যমে ডেটা চুরি করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে একাধিক দেশে। তার জেরে বিশেষ নজরদারিও শুরু করেছে ওয়াশিংটন। গত কয়েক সপ্তাহ ধরেই চিনের এই সংস্থা এই সমস্যার মুখোমুখি হয়েছে।
ট্রাম্প চিনকে শিক্ষা দিতেই এই অ্যাপ ব্যান করার পথে হাঁটতে চান। চিনা সংস্থার অধীনে কাজ করা এই অ্যাপ ইতিমধ্যেই বিশ্ব জুড়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কয়েক বিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সেই অ্যাপের।য়েকদিন আগেই ‘ব্লুমবার্গ টিভি’তে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকা তথা গোটা বিশ্বের সঙ্গে চিন এই
মার্কিন সচিব মাইক পম্পেও বলেন, চরবৃত্তি নিয়ে আশঙ্কা রয়েছে, তাই টিক টক সহ একাধিক চিনা অ্যাপ ব্যান করার কথা ভাবছে আমেরিকা।

Post a Comment