বাংলার একাধিক পূণ্যভূমি থেকে জল ও মাটি যাচ্ছে অযোধ্যার রাম মন্দির নির্মানে - The News Lion

বাংলার একাধিক পূণ্যভূমি থেকে জল ও মাটি যাচ্ছে অযোধ্যার রাম মন্দির নির্মানে





আগামী ৫ আগষ্ট রামমন্দির নির্মাণের জন্য ভূমিপুজোর দিন ধার্য করা হয়েছে। সাধু সন্তদের সঙ্গে সেই ভূমি পুজোর কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভূমিপুজোর সঙ্গে জড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশের নাম। কোথাও থেকে মাটি যাচ্ছে তো, কোথাও থেকে যাচ্ছে জল। যা ৫ অগাস্টের আগেই পৌঁছে যাবে অযোধ্যায়।


জানা গিয়েছে, কোচবিহারের দেব ক্ষেত্রের মাটি কোচবিহারের বিভিন্ন দেবক্ষেত্র, বানেশ্বর শিবমন্দির, মদনমোহন মন্দির, তুফানগঞ্জ ও দিনহাটার মদনমোহন মন্দির থেকে মাটির সংগ্রহ করে তা অযোধ্যায় পাঠানো হচ্ছে। জেলার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে এদিন মাটি শোধন করা হয়।



নদীয়ার নবদ্বীপের মাটি ও ভাগীরথির জল যাচ্ছে অযোধ্যার ভূমি পুজোর জন্য। দিন দুয়েক আগে সেখানেও মাটি শোধন করা হয় বলে জানা গিয়েছে।



ত্রিবেণীর জল যাচ্ছে অযোধ্যায় এদিন হুগলির ত্রিবেণী থেকে জল সংগ্রহ করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা নৌকায় করে মাঝ গঙ্গায় যান। সেখানে তিন নদীর মিলন স্থল থেকে জয় সংগ্রহ করার পর তার পুজো হয়। তারপর তা নিয়ে যাওয়া হয় কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের সদর কার্যালয়ে।



৩ অগাস্ট থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য শুরু হবে বিভিন্ন আচার অনুষ্ঠান। দেশে করোনার সংক্রমণের কারণে জমায়েত নিষিদ্ধ হলেও, অযোধ্যায় ভূমি পুজোর অনুষ্ঠানে কমপক্ষে ২৫০ জন অতিথি থাকতে পারেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও এইঅ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.