জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, মৃত দুই জঙ্গি - The News Lion

জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, মৃত দুই জঙ্গি





জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। শনিবার ভোরে এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত ২ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকায় চলছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে।







এদিন ভোরে নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।







জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলি যুদ্ধ জারি রয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অজ্ঞাত পরিচয় ২ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও এলাকায় আটকা পড়ে রয়েছে ২-৩ জন জঙ্গি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.