সুশান্তের মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী ১৩ বছরের এক কিশোরী
সুশান্ত সিং রাজপুতে মৃত্যু এক মাসের বেশি হয়েছে গিয়েছে। কিন্তু এখনো তার মৃত্যুর শোক ভুলোতে পারেননি তার বন্ধু, পরিবার এবং অনুরাগীরা। বলা চলে চলচ্চিত্র জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। সুশান্তের মৃত্যুর খবরে তাঁর ভক্তদের মনে বিরাট ধাক্কা লেগেছে। আর তাই ফের একবার সুশান্তের মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী হল ১৩ বছরের এক কিশোরী। ছত্তিশগড়ের দুর্গ জেলার এই কিশোরী বুধবার রাতে আত্মঘাতী হয়। কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে সে সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বড় ভক্ত ছিল সে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে এই খবর প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে ঘটনার সময় বাড়িতে একা ছিল কিশোরী। পুলিশ জানাচ্ছে, কিশোরীর বাবা-মা যখন বাড়ি ফিরলেন দেখলেন ভিতর থেকে দরজা বন্ধ করা রয়েছে। পিছনের দরজা দিয়ে কিশোরীর বাবা ঘরে ঢোকেন এবং তার মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কিশোরীর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা গিয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সে মেনে নিতে পারেনি।
পুলিশ জানাচ্ছে, আমরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। সেখানেই কিশোরী লিখেছে যে সুশান্ত সিং রাজপুত এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বলে সে এই সিদ্ধান্ত নিয়েছে।
Post a Comment