প্রকাশিত হলো আইপিএলের সাম্ভাব্য সূচী - The News Lion

প্রকাশিত হলো আইপিএলের সাম্ভাব্য সূচী





আইপিএলের ১৩ তম সংষ্করনের চূড়ান্ত সূচি নিয়ে টালবাহানা অব্যাহত ছিল কবে হবে, ব্রডকাস্টিং সংস্থা কি বলবে এসব নিয়ে নানান জল্পনা ছিলই। সব জল্পনাকে পাশে সরিয়ে রেখে চূড়ান্তই হয়ে গেল এবারের টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ। শোনা যাচ্ছে শীঘ্রই তৈরি হবে সূচি।








প্রসঙ্গত করোনার দাপট বাড়ার আগেই গত ২৯ মার্চ সূচনা হওয়ার কথা ছিল আইপিএল ১৩-র। মহামারীর ফলে
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় টুর্নামেন্ট।করোনা আবহে  এবারের মতো হয়তো টুর্নামেন্ট বাতিলই করে দিতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।







আইসিসি চলতি বছর টি-২০ বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নেয়ার পরেই আইপিএল আয়োজনের আশা জেগে ওঠে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন ১৯ সেপ্টেম্বরই উদ্বোধন হতে চলেছে আইপিএলের।






লিগ ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে  মোট তিনটি ভেন্যুতে হবে। টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর। আগামী সপ্তাহের বৈঠকে সূচি বানাবে কাউন্সিল।ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই দিনক্ষণ মাথায় রেখেই আইপিএল প্রস্তুতি শুরু করতে বলেছে বোর্ড।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.