গাড়িতে বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়ালো বোলপুরে
গাড়িতে বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়ালো বোলপুরের শান্তিনিকেতন থানার রথীন্দ্র পল্লীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির ভেতরে ছোট গ্যাসের সিলিন্ডার রাখা ছিল, পাশাপাশি গাড়ির ভেতরে এসি চলছিল। গাড়িতে কোন যাত্রী ছিল না বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, কোন ভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বোম্ব স্কোয়াডের সদস্যরা। ইতিমধ্যে গাড়ির মালিক মৃন্ময় রুদ্র কে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিস্ফোরণের জেরে ক্ষতবিক্ষত গাড়িটিকে বাজেয়াপ্ত করে ফরেনসিক টেস্ট এ পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Post a Comment