গৃহবধুকে ধর্ষণের চেষ্টা ও প্রতিবাদে বেধড়ক মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর দুই নম্বর অঞ্চলের জামপুর গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় ৩৫ বছরের সোনালী বিবিকে গ্রামেরই এক বছর ৩০ এর যুবক (পেশায় ব্যবসায়ী) ফারুক মন্ডল দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের দোকানে যাওয়ার সময় কুপ্রস্তাব দিতেন। সোনালী বিবি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার সন্ধ্যায় পাড়ারই এক দোকানে সংসারের সামগ্রী কিনতে যাওয়ার সময় আবারো কুপ্রস্তাব কটুক্তি করে ওই যুবক । গালাগালি দিতে থাকে, তবুও সোনালী রাজি না হওয়ায় তাকে জড়িয়ে ধরে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে।
Video 1 Presented By Setu News
প্রতিবাদে সোনালীর চিৎকার-চেঁচামেচি করলে যুবক বেধড়ক মারধর করতে থাকে সোনালীকে তার পরনের জামা কাপড় ছিড়ে দেয়, এমনকি তার কানের দুলও ছিঁড়ে নেন যার বাজার মূল্য 30 হাজার টাকা। সেই সময় সোনালীর চিৎকার শুনে গ্রামবাসীরা ও তার স্বামী ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট জেলা হাসপাতাল স্থানান্তর করা হয়।
Video 2 Presented By Setu News
এই ঘটনায় সোনালীর পরিবার আজ মঙ্গলবার দুপুর বেলা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। অভিযুক্ত এখনো অধরা । বেশ কিছুদিন ধরে বধূ নির্যাতনের কথা তার স্বামী এবং তার পরিবারকে জানায় এরমধ্যে সালিশি সভা বসলেও কোন কাজ হয়নি। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক।
Post a Comment