বিগত ১১ মাস ধরে সুশান্তের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করেতেন রিয়া - The News Lion

বিগত ১১ মাস ধরে সুশান্তের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করেতেন রিয়া




প্রয়াত অভিনেতা সুশান্তের মৃত্যু তদন্তে আত্মীয় বন্ধুবান্ধব এবং মনোবিদদের জেরা করা হয়েছে। এরইমধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বিগত ১১ মাস ধরে নাকি সুশান্তের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করেছেন রিয়া চক্রবর্তী।  এই বিষয়টিকে পুনরায় খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।




 সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখে মুম্বই পুলিশ জানতে পেরেছে যে বিগত ১১ মাস ধরে কীভাবে তাঁর ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করে প্রায়ই শপিং করতেন রিয়া চক্রবর্তী। এমনকি জানা যাচ্ছে, গতবছর রিয়ার ইউরোপ ট্যুরের সমস্ত খরচ বহন করেছিলেন সুশান্ত।  সুশান্তের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড এবং পিন নম্বর পর্যন্ত রিয়া জানতেন বলে জানা যাচ্ছে।





 এই প্রতিবেদন অনুযায়ী রিয়া যখনই বাইরে বের হতেন সুশান্তের ডেবিট ও ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে যেতেন এবং অধিকাংশ সময় তার সঙ্গেই এই কার্ড গুলি থাকতো। সুশান্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পুলিশ খতিয়ে দেখছে।     সম্প্রতি সুশান্তের মনোবিদ কেশরী ছাব্রাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা যাচ্ছে এই তদন্তের কিনারা করতে ফের প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু, বাড়ির পরিচারক এবং রিয়া চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.