পশ্চিমবাংলায় করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেল
পশ্চিমবাংলায় করোনা সংক্রমণ ফের রেকর্ড বৃদ্ধি পেল। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হলেন প্রায় ১২০০। । উদ্বেগজনক হারে বেড়েছে রাজ্যের সংক্রমণ। একদিনে সংক্রমণ রেকর্ড বৃদ্ধিতে সুস্থতার হার ছাপিয়ে করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে বাংলার।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২৫ হাজার ৯১১ জন। এদিন ১১৯৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮০। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২৭১০৯ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৮৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৫২২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৭ হাজার ৩৪৮ জন। সুস্থতার রেট হয়েছে ৬৩.৯৯ শতাংশ।
বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫ লক্ষ ৯৩ হাজার ৯৬৭ জনের। ৫২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৬০০। এদিন টেস্টিং হয়েছে ১০৬৩৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৪.৫৬ শতাংশ। সংক্রমণে উদ্বেগ তিন জেলায় আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক।
কলকাতায় করোনা আক্রান্ত ৮৭৪২। এদিন ৩৭৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪৯৪৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩২৮ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৩৬৯৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৩০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১১৪ জন বেড়ে হয়েছে ১৯১৪। হুগলিতে ৭১ জন বেড়ে আক্রান্ত ১৪১৮ জন। মালদহেও হাজার পেরিয়েছে আক্রান্ত।

Post a Comment