ঝাড়খণ্ডের ছাড়া জলে প্লাবনের আশঙ্কা বীরভূম, হাওড়া-হুগলির একাংশ - The News Lion

ঝাড়খণ্ডের ছাড়া জলে প্লাবনের আশঙ্কা বীরভূম, হাওড়া-হুগলির একাংশ




প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ছাড়া জলে প্লাবনের আশঙ্কা বীরভূম হাওড়া এবং হুগলির একাংশে। ঝাড়খণ্ডের ম্যাসানজোর বাঁধ থেকে ১৭০০০ হাজার কিউসেক জল ছাড়ার ফলে বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে ১৫৮১০ কিউসেক জল আপাতত ছাড়া হয়েছে বলে সেচ দফতর সূএে জানা যাচ্ছে।






 যার ফলে ময়ূরাক্ষী তীরবর্তী বেশকিছু গ্রামে জল ঢুকেছে। প্রায় দশ-বারোটি গ্রাম থেকে আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন। বীরভূম জেলা সেচ দপ্তর সূত্রে খবর, তিলপাড়া ব্যারেজ থেকে সন্ধ্যের দিকে আরো বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে।  এদিকে বীরভূমে দারোকা ও অজয়ে জল বেড়েছে বলে প্রশাসন সূত্রে খবর।







ময়ূরাক্ষী নদী এবং অজয় নদী জল বাড়ার ফলে সাঁইথিয়া থেকে কোটাসুর যাবার ময়ূরাক্ষী নদীর ওপরে অস্থায়ী সেতুটি ভেসে গেছে। অন্যদিকে ইলামবাজার থানা জয়দেব থেকে দুর্গাপুর যাওয়ার অজয় নদের উপরে অস্থায়ী ব্রিজ আপাতত বন্ধ।







ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার পরিমাণ যদি আরো বাড়ে তাহলে বীরভূমের পাশাপাশি হাওড়ার উদয়নারায়নপুর সংলগ্ন অঞ্চল এবং হুগলির আরামবাগ খানাকুল গোঘাট তারকেশ্বরের একাংশ সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে জেলা প্রশাসন।







 ইতিমধ্যেই বীরভূমে প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখা হচ্ছে। একই সঙ্গে হাওড়া এবং হুগলিতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.