বাংলাদেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৮৩৬
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যোগ হয়েছেন আরও ৩৫ জন। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৩৬ জনে।অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৮ জন।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

Post a Comment