মদের দোকান খুলতেনা দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ - The News Lion

মদের দোকান খুলতেনা দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ





মদের দোকান খুলতে দেওয়া হবেনা এই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি নদিয়ার ধানতলা থানা এলাকার কালীতলার। গ্রামবাসীদের অভিযোগ, ওই কালীতলা এলাকায় একটি মদের কাউন্টার খোলার অনুমোদন পেয়েছেন স্থানীয় এক ব্যক্তি।






মদের দোকান চালু হলে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে এবং নেশারুদের সংখ্যাও বৃদ্ধি পাবে। সেই হিসেবে ওই এলাকায় মদের কাউন্টার খুলতে দেওয়া হবে না, এই দাবি তুলে স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ কর্মসূচিতে শামিল হন।







 রানাঘাট থেকে কৃষ্ণনগর গামী ৯ নম্বর রুট অর্থাৎ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে ধানতলা থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসীরা। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। সৃষ্টি হয় যানজট। পরে পুলিশি হস্তক্ষেপে যানজট স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.