সন্ধ্যের চায়ের আড্ডা জমে উঠুক মুখোরোচক পেয়াজের রিং দিয়ে
উপকরণ:
একটি বড় পেঁয়াজ - পাতলা রিং কাটা
গোল মরিচ গুঁড়ো
ভাজার জন্য তেল
ব্যাটারের জন্যঃ
বেসন ১/২ কাপ
তাজা আদার পেস্ট ১/৪ চামচ
মৌরি গুঁড়ো ১ চামচ
লাল চিলি ফ্লেক্স ১/৪ চামচ
লবন পরিমান মতো
ব্যাটার তৈরি করার জন্য জল- পরিমান মতো
প্রণালিঃ
উপরে উল্লিখিত সমস্ত উপাদান ব্যবহার করে একটি ঘন ব্যাটার তৈরি করুন। গ্যাসে একটি কড়াই বসান এবং তাতে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজের রিংগুলি ব্যাটারে ডুবিয়ে তা গরম তেলে ছেড়ে দিন। এবার বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন।হয়ে গেলে শসা এবং গাজর দিয়ে সাজিয়ে চাটনি দিয়ে পরিবেশন করুন।
Post a Comment