চেম্বারে সহকারী তরুণীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার - The News Lion

চেম্বারে সহকারী তরুণীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার



ঢাকা প্রতিনিধি : নিজের চেম্বারে তরুণী সহকারীকে ধর্ষণ করেছেন এক চিকিৎসক। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই চিকিৎসককে। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বাংলাদেশের পিরোজপুর জেলায়।আজ শুক্রবার চিকিৎসককে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল।




মামলার এজাহার থেকে জানা যায়, এসএসসি পাস ওই তরুণী গত ১৭ জুন পিরোজপুর শহরে একজন এমবিবিএস চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে চাকরি নেন। তার বেতন ধার্য করা হয় সাত হাজার টাকা। চেম্বারে তাকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দায়িত্ব পালন করতে হতো। গত বুধবার দুপুরে তাকে চেম্বারে একা পেয়ে ধর্ষণ করেন ওই চিকিৎসক।





এজাহারে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের ঘটনার সময় তরুণীর মুখমণ্ডলে আঘাত লাগে। তিনি মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করলে ডাক্তার সেটি ভেঙে ফেলে দেন।ওসি নূরুল ইসলাম বাদল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.