বিয়ে বাড়িতে চলল গুলি - The News Lion

বিয়ে বাড়িতে চলল গুলি






বিয়ে বাড়িতে  বচসার জেরে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ এক। জখম ব্যক্তির নাম রঞ্জন দাস(৩২)। বাড়ি ইংরেজবাজার থানার বাছামারি এলাকায়। গতকাল ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ঝিলডিংড়ি এলাকায়।






 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। এদিকে গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ও পরে কলকাতায় রেফার করা হয়।






বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে, দিন দুয়েক আগে ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। গতকাল রাতে তার খাওয়াদাওয়া ছিল। অভিযোগ, বিয়েবাড়িতে মদ্যপান করার সময় শুরু হয় বচসা। সেখানেই গুলি চলে বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.