বর্ধমানে উদ্ধার রক্তাক্ত দেহ - The News Lion

বর্ধমানে উদ্ধার রক্তাক্ত দেহ




বর্ধমান শহরে বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায়। মৃতের নাম গোরাচাঁদ দত্ত (৮৪)। তার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে গোরাচাঁদ কে।





 নিহতের স্ত্রী মীরা দত্ত জানিয়েছেন,  জরুরী প্রয়োজনে তিনি তার বোনের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন লন্ডভন্ড ঘর।  মাটিতে পড়ে আছেন রক্তাক্ত গোরাচাঁদ।





তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পুলিশে খবর দেয়া হয়। কয়েকজন অপরিচিত ব্যক্তিকে পালাতে দেখেছেন বলেও দাবি করেছেন মৃতের স্ত্রী। চুরিতে বাধা পেয়েই কি খুন?  তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.