দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন ৪০ হাজারের বেশি মানুষ
ভারতে করোনা
সংক্রমণ বিপদজনক অবস্থায় পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতে সর্বোচ্চ করোনা
সংক্রমণের অয়া রেকর্ড গড়লো। একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ।
পাশাপাশি গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮১ জনের। সব মিলিয়ে ভারতে
করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষের গন্ডি পার করে ফেলেছে।
সোমবার ভারতের কেন্দ্রীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ি ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১
লক্ষ ১৮ হাজার ৪৩ জন। মৃত ২৭ হাজার ৪৯৭
জন। এখনও পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ
কেস ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯টি। ৭ লক্ষেরও বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।দেশে ভয়াবহ
পরিস্থিতি তৈরি করেছে করোনা। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে রীতিমতো আতঙ্কে
বিশেষজ্ঞরাও।
তাঁদের অনেকেরই দাবি, ইতিমধ্যেই
দেশের বিভিন্ন প্রান্তে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।আশঙ্কা বাড়িয়ে
এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনেরও কেউ কেউ বলছেন,
দেশে
করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও তাঁর
রাজ্যের কয়েকটি এলাকায় গোষ্ঠী সংক্রমণের কথা জানিয়েছিলেন। তবে কেন্দ্রের তরফে
করোনার গোষ্ঠী সংক্রমণ শুরুর বিষয়টি নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
বেলাগাম
সংক্রমণে থর-হরি কম্প দশা গোটা দেশে। মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত দেশের মধ্যে
সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে। সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ৩ লক্ষ ১০ হাজার ৪৫৫
জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৫৪ জনের। সংক্রমণ মোকাবিলায়
মুম্বই,পুণে-সহ
রাজ্যের বিভিন্ন এলাকার কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে।

Post a Comment