বড়লোকের বিটি লো' গানের সাথে নাচলেন ডেভিড ওয়ার্নার
লকডাউনের ফলে আপাতত বন্ধ সমস্ত ধরনের ক্রিকেট খেলা। ২২ গজের বাইরে তাই তারকারা নিজেদের মত করে হয় কাটাচ্ছেন। এই সময়ে বহিঃপ্রকাশ ঘটেছে তাদের নানা প্রতিভার। এরমধ্যেই অনলাইনে নিয়ম করে ভিডিও আপলোড করছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
কিছুদিন হল টিকটকে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। এতদিন হিন্দি গানের তালে নাচতে দেখা গেছে তাকে। সঙ্গে কখনো তার স্ত্রী কখন আবার কন্যারা ও নেচেছেন। এবার তিনি নাচলেন জনপ্রিয় এক বাংলা গানের রিমেকে।
বেশ জনপ্রিয় গান 'বড় লোকের বেটি লো'। প্রথমে গানটির সঙ্গে ঠোঁট মেলাচ্ছিলেন, এরপর গান হঠাৎ বন্ধ হওয়ায় ওয়ার্নারের আসল গলা বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে মেয়েরা হেসে গড়িয়ে পড়েন।
ইনস্টাগ্রামে টিকিটক ভিডিওটি পোস্ট করেছেন ওয়ার্নার। ওয়ার্নার ফোনের ক্যামেরায় ভিডিওটি আয়নার সামনে দাঁড়িয়ে রেকর্ড করেছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে মিউজিক। তার তালে তালে ওয়ার্নারকে শরীর দোলাতেও দেখা গেছে।

Post a Comment