আজ মহানায়কের মৃত্যুদিন - The News Lion

আজ মহানায়কের মৃত্যুদিন



২৪ জুলাই, অর্থাৎ আজ মহানায়কের মৃত্যুদিন। বাঙালি চমকে গিয়েছিল সেদিনের সেই খবর শুনে। উত্তমকুমারের ফ্লপ মাস্টার থেকে চিরকালের মহানায়ক হয়ে ওঠার কাহিনী এক অনবদ্য গল্প,যেখানে ছত্রে-ছত্রে,রন্ধ্রে-রন্ধ্রে আছে এক সংগ্রামী তরুন শিল্পীর নায়ক হয়ে ওঠার লড়াই,ধাক্কা খাওয়া,হতাশাগ্রস্ত না হয়ে আবার চেষ্টা,পরিশেষে অধরা সাফল্য।  



প্রতিভা যদি থাকে,সুযোগের অপেক্ষায় থাকতে হবে,নিজেকে উজাড় করে দিতে হবে,নিশ্চয়ই মিলবে সাফল্য৷ উত্তমকুমার অন্তত প্রমান করেছিলেন সাফল্যের শটকার্ট পদ্ধতি নেই,প্রতিভা থাকলেও বোধহয় প্রতিভার বিকাশ পরিবেশ-পরিস্থিতি হতে দেয়না,কিন্তু নিজের প্রতিভার প্রতি আত্মবিশ্বাস খোয়ানো আদৌ বুদ্ধিমানের কাজ নয়৷ 



তিনি হয়ে উঠেছিলেন বাঙালির সেন্টিমেন্ট। সেন্টিমেন্টে ধাক্কা লাগে ১৯৮০ সালের ২৪ জুলাই। বাঙালিকে এতটাই ধাক্কা দেয়, ২৪ জুলাই দিনটি বাঙালির কাছে হয়ে ওঠে এক চূড়ান্ত ট্র্যাজেডির দিন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.