আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পুর্বাভাস - The News Lion

আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পুর্বাভাস




আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পুর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সন্নিহিত ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।







বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জায়গাগুলির কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।






দেশের ছয় রাজ্যে আপাতত ৫ জুলাই পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র, গুজরাত, গোয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিম উপকূল বরাবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.