বিশ্বভারতীতে অনিশ্চয়তার মুখে আগামীর পৌষমেলা - The News Lion

বিশ্বভারতীতে অনিশ্চয়তার মুখে আগামীর পৌষমেলা





অনিশ্চয়তার মুখে আগামীর পৌষমেলা, পাশাপাশি আগামী বছর দোলের দিন বসন্ত উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানালেন বিশ্বভারতীর রাষ্ট্রপতি মনোনীত কর্মসমিতির সদস্য ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ২০১৯ সালের পৌষমেলায় বিশ্বভারতীকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মানতে গিয়ে বিশ্বভারতীর উপাচার্য কর্মসচিব সহ তিন জনের বিরুদ্ধে চুরি, মারধর,  শ্লীলতাহানীর, মতো মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।






অন্যদিকে পরিবেশ আদালতের নির্দেশ ছিল  দূষণ মামলায় দশ লক্ষ টাকা জরিমানা বিশ্বভারতীকে মেটাতে হবে। আইনি জটিলতায় জেরবার বিশ্বভারতী, তাই কর্মসমিতির বৈঠকে সমস্ত সদস্যরা একমত হয়ে একযোগে সিদ্ধান্ত নেন যে চলতি বছরে ৭ ই পৌষ থেকে  পৌষমেলা হবে না। শুধু বিশ্বভারতীর নিয়ম এবং ঐতিহ্য মেনে  উপাসনা হবে। মেলার মাঠ কে কোনভাবেই আর মেলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।






বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার জানিয়েছেন,  পৌষ মেলা এবং বসন্ত উৎসব করতে গিয়ে বিশ্বভারতী কে নানাভাবে কালিমালিপ্ত করা হচ্ছে। তাই কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেলাও বসন্ত উৎসবের দিন দোল উৎসব পালিত হবে না। বিশ্বভারতীর এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন আশ্রমিক থেকে শুরু করে অধ্যাপকরা। ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকদের একযোগে দাবি বিশ্বভারতী চিরাচরিত ঐতিহ্য পরম্পরা ধুলোয় মেশাতে উপাচার্য অগ্রণী ভূমিকা নিচ্ছেন।






ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল সিং জানিয়েছেন, পৌষ মেলা তে ক্ষুদ্র ও কুটির শিল্পীরা নিজেদের হাতের কাজের পসরা নিয়ে আসেন সারা বছরের রোজগারের জন্য। তার থেকেও বড় ব্যাপার পৌষ মেলা বিশ্বের দরবারে এক অনন্য মিলন স্থল। তাই পৌষ মেলা বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্বভারতী পরিচিতির বিলুপ্তি ঘটানো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.