করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হবে কলকাতাতেও ! - The News Lion

করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হবে কলকাতাতেও !




আগামী ৭ জুলাই থেকে ভারতজুড়ে করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। সূত্রের খবর, কলকাতার ৪ টি ওয়ার্ডকে এব্যাপারে নির্দিষ্ট করা হয়েছে। আইসিএমআর-এর নেতৃত্বে, নাইসেডের তত্ত্বাবধানে কলকাতায় হতে চলেছে কোভ্যাক্সিনের ট্রায়াল।





দেশের বিভিন্ন শহরে কোভ্যাক্সিনের ট্রায়াল চলবে। সূত্রের খবর অনুযায়ী, নয়াদিল্লি, মুম্বই কিংবা চেন্নাই ছাড়াও বিশাখাপত্তনম, রোহতকস বেলগাঁও, পটনা, নাদপুর, গোরক্ষপুর, হায়দরাবাদ, গোয়া, কানপুর-সহ বিভিন্ন শহরে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে। কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালের তালিকায় রয়েছে কলকাতাও। কলকাতার ৪ টি ওয়ার্ডকে এব্যাপারে নির্দিষ্ট করা হয়েছে বলে সূত্রের খবর।






আগামী ১৬ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকেই বাজারে আসতে চলেছে কোভ্যাক্সিন। এমনটাই ঘোষণা আইসিএমআর-এর। তাদের দাবি, আইসিএমআর-এর সঙ্গে ভারত বায়োটেকের সঙ্গে যৌথ গবেষণায় বড় সাফল্য পাওয়া দিয়েছে। ইতিমধ্যেই পশুর ওপর কোভ্যাক্সিনের সফল প্রয়োগ হয়েছে।





একইসঙ্গে বাজারে আসতে চলেছে, অক্সফোর্ড ও অস্ট্রাজেনিকার তৈরি ভ্যাকসিনও। ইতিমধ্যেই মানব দেহের ওপর ফেজ ওয়ান ও ফেজ টু-এর ট্রায়াল হয়েছে। তবে এই ভ্যাক্সিন তৈরি করা হয়েছে চিনের উহানের স্ট্রেন দিয়ে। আর কোভ্যাক্সিন তৈরি করা হয়েছে ভারতের স্ট্রেন দিয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.