ঘরে স্ত্রী-সন্তান নেই, প্রতিবেশির মেয়েকে ডেকে এনে ধর্ষণ!
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের রাজশাহীর দূর্গাপুর উপজেলায় প্রতিবেশির শিশু সন্তানকে ঘরে ডেকে এনে ধর্ষণ করেছেন বজলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করলে আসামি বজলুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে বজলুরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি উপজেলার মাড়িয়া গ্রামে। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেছেন, গত মঙ্গলবার বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে তার মেয়েকে নিজ ঘরে ডেকে নিয়ে যান প্রতিবেশি বজলুর রহমান।
এরপর তাকে ধর্ষণ করেন। মেয়ের ডাক-চিৎকারে শুনে এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা বলেন, শিশুটির বাবা বাদী হয়ে একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বজলুর রহমানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

Post a Comment