নাসার প্রকাশ করা সূর্যের সব চেয়ে কাছ থেকে তোলা ছবি ঘিরে চাঞ্চল্য - The News Lion

নাসার প্রকাশ করা সূর্যের সব চেয়ে কাছ থেকে তোলা ছবি ঘিরে চাঞ্চল্য



মানুষের বহু দিনের বাসনা সূর্যে যাওয়া। তবে তা কখনও সম্ভব হয়নি, আর আজও নয়। কারণ,  সূর্যে যাওয়া এক আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা একসঙ্গে একটি সোলার অরবিট পাঠিয়েছিল, যা সূর্যের খুব কাছাকাছি থেকে ছবি তুলে এনেছে। নাসার বক্তব্য, এই ছবিগুলি এখন পর্যন্ত সূর্যের সবচেয়ে কাছের ছবি।




সোলার অরবিটার সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানে এসে এই ছবিগুলি তুলেছে। বর্তমানে এই ছবিগুলির মাধ্যমে সূর্যের বিষয়ে অধ্যয়ন করছেন নাসার বিজ্ঞানীরা।    চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই সোলার অরবিট লঞ্চ করেছিল নাসা। নাসার প্রকাশিত ছবিগুলিতে সর্বত্রই শুধু সূর্যের আগুন। এই ছোট ফায়ারবলগুলিকে ক্যাম্পফায়ার বলা হয়।   



নাসার সোলার অরবিটার সূর্য থেকে ৭.৭০ কোটি কিলোমিটার দূর থেকে ছবিটি তুলেছে। এই দূরত্ব পৃথিবী ও সূর্যের মোট দূরত্বের প্রায় অর্ধেক। এত কাছ থেকে তোলা বলেই নতুন ছবিগুলি হলদেটে এবং বোঝা যাচ্ছে আগুনের হলকা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.