১২ লক্ষ টাকার রুপোর গহনা সহ পাচারকারী গ্রেফতার
বড়সড় সাফল্য পেলো উত্তর ২৪
পরগনা জেলার গাইঘাটা থানা। ১২ লক্ষ টাকার রুপোর গহনা বাংলাদেশ পাচার করতে
গিয়ে গ্রেফতার পাচারকারী। গাইঘাটা থানার
ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে গোপন সূত্রে খবর আছে এক ব্যক্তি স্কুটি করে
কয়েক লক্ষ টাকার রুপোর গহনা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছে।
সেইমতো পুরন্দরপুর
এলাকায় পুলিশ নাকা চেকিং করে হাতেনাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত পাচারকারী মনোজ
বিশ্বাস। গাড়ির সিটের নিচ
থেকে উদ্ধার হয় ২৫ কেজি ৭০০ গ্রাম ওজনের রুপোর গহনা। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা বলে
জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে
অভিযুক্ত মনোজ বিশ্বাসের বাড়ি গাইঘাটা থানার শশাডাঙ্গা এলাকায়। বাংলাদেশে পাচার
করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযুক্ত মনোজ বিশ্বাসকে শনিবার বনগাঁ আদালতে
পাঠানো হয়েছে এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে গাইঘাটা
থানার পুলিশ।

Post a Comment