২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত - The News Lion

২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত





ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করলো উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট থানার পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে ও বসিরহাট থানার আইসি প্রেমাশীষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঢ‍্যামঢেমিয়া থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। 






ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক,  লোহার রড, ভোজালি আটক করেছে পুলিশ। পাশাপাশি ১০লিটার তরল মাদক কোডেইন মিকচার  সহ দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। 





অন‍্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। ২ মাদক পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে।বাকি ৪ ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.