সুন্দরবনে কাউন্টার থেকে পরিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পাচ্ছে মানুষ
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ
ব্লকের রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সাতাশটি পরিশুদ্ধ পানীয়
জলের কাউন্টার তৈরি করা হয়েছে। ২৭ কোটি টাকা ব্যায়ে এই কাউন্টার তৈরী হয়। প্রায়
লক্ষাধিক সুন্দরবনবাসী এই জলের পরিষেবা পাচ্ছে।
মাটির নীচে মিষ্টি জল পর্যাপ্ত
পরিমানে না থাকায় নদীর নোনা জল ও পুকুরের জল আধুনিক প্রযূক্তির মধ্য দিয়ে শোধন
করা হচ্ছে। এই বিশুদ্ধ জল এক লিটার তৈরী করতে সরকারের খরচ হয় সাত টাকা। সেই জল
রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে সুন্দরবনের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি, সাহেব
খালি, যোগেশগঞ্জ, গোবিন্দকাটি পঞ্চায়েতের মানুষ আর্সেনিক
মুক্ত এই জলের পরিষেবা পাবে। আম্ফানের সময় এই পানীয় জলের কাউন্টারগুলি ঠিকমতো
কাজ করতে পারিনি। তার একটাই কারণ ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়
সুন্দরবনের বিভিন্ন প্রান্তে। যার কারণে এই জলের পরিষেবা থেকে বঞ্চিত ছিল তারা।
তারপর সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি জলের কাউন্টারে একটি করে জেনারেটরের ব্যবস্থা
করা হবে। যাতে মানুষ দিবারাত্র জলের পরিষেবা পায়। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ
মন্ডলের উদ্যোগেই এই ২৭টি পরিস্রুত পানীয় জলের কাউন্টার করা হয়েছে।
সুন্দরবনের
মানুষ স্বাধীনতার পর থেকেই পানীয় জলের সমস্যায় ছিল। প্রায়ই শোনা যেত জলের জন্য
তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ পথ পেরোতে হতো। কিন্তু বর্তমানে এই জল পেয়ে খুশি
সুন্দরবনের মানুষ।

Post a Comment