অক্ষয়ের বিরুদ্ধে উঠলো মাস্ক চুরির অভিযোগ ! - The News Lion

অক্ষয়ের বিরুদ্ধে উঠলো মাস্ক চুরির অভিযোগ !





করোনা থেকে বাঁচতে বাড়ি থেকে বের হওয়ার আগে মাস্ক পরিধানের কথা স্মরণ করিয়ে দেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। কিন্তু বিপত্তি অন্যত্র। অক্ষয়ের বিরুদ্ধে মাস্ক চুরির অভিযোগ এসেছে খোদ তাঁর ঘর থেকচত






জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সম্প্রতি একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওর শুরুতেই ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় বেশ কয়েকজনকে ‘ইডিয়ট’ বলতে শোনা যায়। এরপর পর্দায় আসেন অক্ষয়। তিনি বলেন, ‘আপনি যদি প্রতিটি ভারতীয় ভাষায় গালিগালাজ শুনতে না চান, তাহলে দয়া করে মাস্ক ব্যবহার করুন।’






এ কথা বলার পর অক্ষয় নিজেও একটি ফুলের নকশা আঁকা মাস্ক পরেন।টুইটারে অক্ষয়ের কার্যকলাপ কিন্তু স্ত্রী টুইঙ্কেল খান্না বেশ ভালোভাবেই অনুসরণ করেন। তিনি রীতিমতো অক্ষয়ের বিরুদ্ধে তাঁর মাস্ক চুরির অভিযোগ এনেছেন।






অক্ষয়ের টুইটটি শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘আপনার নিজের মাস্কটিও আনুন আর সঙ্গীর তাজা, ধুয়ে রাখা, সুন্দর, ফুলের নকশা করা মাস্ক চুরি করবেন না।’






অক্ষয় ও টুইঙ্কেলের এই জমজমাট খুনসুটি নেটিজেনদের বেশ আনন্দ দিচ্ছে। ২০০১ সালের জানুয়ারিতে বিয়ে করেন অক্ষয় ও টুইঙ্কেল। আরব ও নিতারা নামে দুই সন্তান রয়েছে তাঁদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.