পাগলামোর সীমা থাকা উচিত, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের
পশ্চিমবঙ্গে প্রতিদিন বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতির মোকাবিলায় সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হাঁটল রাজ্য। রাজ্যের এই লকডাউন ঘোষণাকে স্রেফ রীতিমতো 'পাগলামো' বলে ব্যাখ্যা করেছেন বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। টুইট করে জানিয়েছেন, আবারও বলছি বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাঁদের ডাকুন। তাঁদের উপর ভরসা করুন। তবেই রাজ্যের পক্ষে মঙ্গল। তা না করে এমন সিদ্ধান্তের কোনও মানে হয় না।
রাজ্যে দুদিনের লকডাউনের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী টুইটারে লিখেছেন, পাগলামোর সীমা থাকা উচিত। সবজান্তা মুখ্যমন্ত্রীর রাজত্বে বিপদ বেড়ে চলেছে। এই সময় এমন প্রহসনের কেনও মানে হয় না। মুখ্যমন্ত্রী নিজের মতো সিদ্ধান্ত নিয়ে চলেছেন

Post a Comment