নিখোঁজ স্বামীর হদিশ পেতে সিবিআই তদন্তের দাবিতে স্ত্রীর ধর্ণা - The News Lion

নিখোঁজ স্বামীর হদিশ পেতে সিবিআই তদন্তের দাবিতে স্ত্রীর ধর্ণা





৪ মাস ধরে খোঁজ নেই স্বামীর। থানা, পুলিশ এমনকি রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি কে জানিয়েও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে এবার করোনা পরিস্থিতির মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে তার হারানো স্বামীকে খুঁজে দেওয়ার দাবিতে সিবিআই তদন্ত চেয়ে রাস্তায় বসে পড়লেন স্ত্রী।





বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ এলাকার বাসিন্দা চঞ্চল দত্ত পেশায় জায়গা জমির কারবারী করে। পরিবারের বক্তব্য, চঞ্চল দত্ত গত ১৮ মার্চ সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান। তারপর থেকে আর তাঁর কোনো খবর মেলেনি। চঞ্চলবাবুর স্ত্রী শীলা দত্ত জানিয়েছেন, এই ঘটনায় বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরী করেন। পরে অভিযোগও করেন।






জেলা পুলিশের পাশাপাশি সিআইডিকেও জানানো হয়। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি নেই। গত ৪ মাসে পুলিশ তাঁদের কোনো হদিসই দিতে পারেনি। এমনকি থানাতে গেলেও কিছুই জানানো হচ্ছে না বলে অভিযোগ তাদের। ইতিমধ্যে একটি মৃতদেহ দেখিয়ে তা চঞ্চল দত্তের বলে পুলিশ দাবী করলেও কোনো সঠিক প্রমাণ দেখাতে পারেনি।






তিনি জানিয়েছেন, কার্যত জেলা পুলিশের তদন্তে তাঁরা খুশী নন। তাই বাধ্য হয়েই তাঁর স্বামীর হদিশ পেতে সিবিআই তদন্তের দাবী জানাতেই তাঁরা বাধ্য হয়ে পথে বসেছেন। এদিন দত্ত পরিবার বর্ধমান শহরের জিটি রোড, কার্জন গেট চত্বরে ধর্ণায় বসেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.