আই লিগের সব ম্যাচ হতে পারে কলকাতায়
করোনার প্রভাব সম্ভবত পড়তে চলেছে আই লিগের ম্যাচে ও। আই লিগেও হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ বাতিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল ফেডারেশন।
কাল এক শো'তে উপস্থিত হয়ে লিগের সিইও সুনন্দ ধর আভাস দেন আই লিগের সব ম্যাচগুলি হবে কলকাতাতেই। আই লিগের জন্য আর অন্য কোনও ভেন্যু ধরা হয়নি। আইএসএলের জন্য গোয়া এবং কেরলের কথা শোনা গেলেও এখন শোনা যাচ্ছে যাতায়াতের সমস্যা এড়াতে গোয়াতেই হবে আইএসএলের সব ম্যাচ।
আপাতত আইএসএলের জন্য স্লট ধার্য হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহ। সেক্ষেত্রে আই লিগ শুরু হবে আর ও দিন সাতেক পর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার সম্ভাবনা রয়েছে। আই লিগেও এবার গ্যালারিতে প্রবেশাধিকার থাকবে না দর্শকদের। আই লিগে বিদেশি ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই।

Post a Comment