করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৩৯, শনাক্ত ২৭৩৩ - The News Lion

করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৩৯, শনাক্ত ২৭৩৩




ঢাকা প্রতিনিধি : করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৩৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৯৬ জনে।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।






বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।








এদিকে, পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৭৭১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ২৩১ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ লাখ ৬৯ হাজার ৪২৪ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.