ফারুকী-তিশার দশ বছর - The News Lion

ফারুকী-তিশার দশ বছর




ঢাকা প্রতিনিধি : জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। আজ তাদের বিয়ের দশ বছর পূর্তি হলো। বিবাহ বার্ষিকীর এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।







বিয়ের এই দিনটিকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। নিজের বিয়ে নিয়ে বেশ কিছু আবেগ মেশানো মজার তথ্য শেয়ার করেছেন ‘ডুব’ খ্যাত এই নির্মাতা। ফারুকী লিখেছেন, ‘দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।







’ফারুকীর সেই স্ট্যাটাসের মন্তব্যের বাক্স শুভেচ্ছা বার্তায় ভেসে গেছে। ফারুকী অনেকের শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন।প্রসঙ্গত, মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে তিশার সঙ্গে চেনাজানা শুরু। ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.