দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছেন তৃণমূলের নেতা কর্মীরা, বললেন দিলীপ ঘোষ - The News Lion

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছেন তৃণমূলের নেতা কর্মীরা, বললেন দিলীপ ঘোষ





পশ্চিমবঙ্গের  শাসকদল তৃনমূল কংগ্রেসের   দুর্নীতির নিয়ে ফের একবার  আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে জনতার দরবারে চায়ে পে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।






দুর্গাপুরে জনতার দরবারে িগয়ে দামোদরের বালিখাদানে সিন্ডিকেট রাজ নিয়ে শাসক দলকে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন দামদরের বালি খাদানে দুর্নীতির সাম্রাজ্য চালাচ্ছে শাসক দল। সেই দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছেন তৃণমূল নেতা কর্মীরা।







দুর্গাপুরে জনতার দরবারে শাসক দলের লাগাতার দুর্নীতির খতিয়ান দিয়ে দুর্নীতিমুক্ত সরকার গড়ার অঙ্গিকার করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন একুশে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত সরকার হবে বাংলায়। বাংলাকে নতুন ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।




লকডাউন রক্ষায় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের নেতা-মন্ত্রীরাই কেন্দ্রের লকডাউন মানেনি এখন তার মাশুল দিচ্ছে বাংলার মানুষ। এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি আগেও বলেছেন বাংলায় লকডাউনের নামে প্রহসন চলছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.