করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন - The News Lion

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন





করোনা আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। শনিবার তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিজের অসুস্থতার কথা নিজেই জানালেন বিগ বি। ট্যুইট করে তিনি জানিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।





মুম্বইয়ের ভিলে পার্লেতে অবস্থিত এই নানাবতি হাসপাতাল। তাঁর জুহু-র বাড়ির খুব কাছেই হাসপাতালটি।
করোনা পরিস্থিতির মধ্যে একের পর এক নক্ষত্রকে চলে যেতে দেখেছেন ভক্তরা। তাই প্রিয় অভিনেতাকে ঘিরে আশঙ্কা বাড়ছেই। গত কয়েকদিনেও তিনি ট্যুইট করেছেন নিয়ম মেনে। শুক্রবারও ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। তাই কবে ঠিক অসুস্থ হলেন, তা এখনও জানা যায়নি।তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই ট্যুইট করে আরোগ্য কামনা করেছেন অগণিত ভক্ত, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব।






প্রায় ৮০ ছুঁই ছুঁই এই অভিনেতা এখনও তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন বলিউডে। লকডাউনের মধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি গুলাবু-সিতাবু। সেখানে তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। তিনি নিজেই আর্জি জানিয়ে বলেছেন, ‘গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছে, তারা প্লিজ সবাই টেস্ট করান।’
তাঁর এখনও মুক্তি পায়নি এমন তিনটি ছবি হল চেহরে, ব্রহ্মাস্ত্র ও ঝুন্ড।






গত বছরের শেষে অসুস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন। কলকাতা চলচ্চিত্র উৎসবেও উপস্থিত হতে পারেননি তিনি। নিজের শয্যাশায়ী অবস্থার আপডেট দিয়েছিলেন তিন নিজেই। বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.