আজই বানিয়ে ফেলুন বাঙালির সেরা ডিম পোস্ত কারি
উপকরণঃ
সিদ্ধ ডিম ৪ টি
সরষে ১ চা চামচ
জিরে ১ চা চামচ
তেল ১ টেবিল চামচ
আদা রসুনের পেস্ট ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
লংকা গুঁড়ো ১ চা চামচ
ভাজা জিরের গুঁড়ো এক চিমটি
ভাজা মেথির গুঁড়ো ১ চামচ
২-১/২ টেবিল চামচ পোস্ত (ঘন পেস্ট)
গুড় ১ টেবিল চামচ
তেঁতুলের নির্যাস ১/৪ কাপ
লবন স্বাদমতো
ধনে পাতা গার্নিশ করার জন্য
প্রণালিঃ
একটি প্যানে তেল গরম করুন এবং তাতে সেদ্ধ ডিমগুলি বাদামি না হওয়া ভেজে নিন। ভাজা হয়ে গেলে ডিমগুলি তুলে নিন এবং সরিয়ে রাখুন এবং প্যানে সরষে ফোড়ন দিন ।
এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষান। কষানো হয়ে গেলে একে এক হলুদ, শুকনো লংকা গুঁড়ো, মেথি গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, নুন, এবং ধনে গুঁড়ো দিন। এবং আরও একবার ভালো করে কষান।
মশলা থেকে তেল বের হয়ে আসলে দুই কাপ জল দিয়ে তা ফোটার জন্য অপেক্ষা করুন। জল ফুটে গেলে পোস্ত বীজের পেস্ট, তেঁতুল এবং গুড় দিয়ে দিন ও ৩-৪ মিনিট রান্না করুন। এবার ডিম গুলো দিয়ে দিন এবং ১৫ মিনিট ঢেকে রাখুন। হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।
Post a Comment