আনলক ৩ এ কী কী বন্ধ থাকছে? জেনে নিন - The News Lion

আনলক ৩ এ কী কী বন্ধ থাকছে? জেনে নিন




এবার আনলকের পালা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও একটু একটু করে বিভিন্ন ক্ষেত্রে খুলে দেওয়া হচ্ছে। এবার আনলকের তৃতীয় পর্যায়। অর্থাৎ আনলক ৩।


বুধবারই নতুন গাইডলাইন ঘোষণা করেছে কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রক। ১ অগাস্ট থেকে কার্যকর হবে সেই নয়া নিয়ম। ৫ অগাস্ট থেকে জিম ও যোগা সেন্টার খোলা হবে। উঠে যাচ্ছে নাইট কার্ফু। তবে স্কুলও কলেজ খোলার কোনও সম্ভাবনা নেই।


কেন্দ্রের  স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চগুলি থেকে মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল বন্ধ রাখা হচ্ছে আপাতত।


বন্ধ থাকছে সামাজিক, রাজনৈতিক, অ্যাকাডেমিক, ধর্মীয় জমায়েত।  জিম ও যোগা সেন্টার খুলে দেওয়া হচ্ছে তবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন বা এসওপি তৈরি করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.