করোনায় বাংলাদেশে মৃত্যুর মিছিলে আরও ৪১ জন, আক্রান্ত ৩৭৭৫ - The News Lion

করোনায় বাংলাদেশে মৃত্যুর মিছিলে আরও ৪১ জন, আক্রান্ত ৩৭৭৫





ঢাকা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ গিয়েছে। এখন পর্যন্ত মোট এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭৫ জন। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ১,৪৯,২৫৮ জন।




আজ বুধবার দুপুরে দেশটির স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।





ডা. নাসিমা বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.