সুন্দরবনের পানীয় জলের দাবিতে, কলসি নিয়ে মহিলাদের অবরোধ - The News Lion

সুন্দরবনের পানীয় জলের দাবিতে, কলসি নিয়ে মহিলাদের অবরোধ





সুন্দরবনের পানীয় জলের দাবিতে, কলসি নিয়ে মহিলাদের অবরোধ। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর নারকেলতলা এলাকার ঘটনা। আজ বুধবার সকাল দশটা থেকে প্রায় শতাধিক মহিলারা খালি কলসি নিয়ে পানীয় জলের দাবিতে পার হাসনাবাদ ও লেবু খালি রোডে নারকেলতলা এলাকায় রাস্তা অবরোধ করেন।







তাদের দাবি,আমফানের  প্রায় ৪০ দিন কেটে যাওয়ার পরেও এখনো এই গ্রামে পানীয় জল পাওয়া যাচ্ছে না।  জলের সমস্যা দেখা দিয়েছে। ঠিকমতো বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না, যার কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। জলের দাবিতে অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সৌম্য ঘোষকে বারবার জানিয়ে কোনো ফল হয়নি। 








তার ওপরে যেভাবে গ্রীষ্মের দাবদাহ চলছে তাতে জলের সংকট দেখা দিয়েছে। রাজ্য বর্ষার ঢুকলেও তাপমাত্রা কমেনিযার কারণে অতিরিক্ত বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন, বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো ফল না পাওয়ার পর। আজকে তারা অবরোধ শুরু করেছেন যতক্ষণ পর্যন্ত এই সমস্যা দ্রুত সমাধান না হবে তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।






 সকাল থেকে গ্রামের মহিলারা ঘরের রান্না বন্ধ করে রাস্তার উপরে কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।কিন্তু গ্রামের মহিলার অনড়। 







তাদের অভিযোগ,  জনপ্রতিনিধিরা ভোটের সময় তাদের দেখা যায়, আজ আমরা বিপদে পড়েছি আমাদের পাশে এসে দাঁড়াক,কেন তাদের দেখা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.