ভারতে এবার নিষিদ্ধ হতে পারে ফেসবুকও, আশঙ্কা জুকেরবার্গের - The News Lion

ভারতে এবার নিষিদ্ধ হতে পারে ফেসবুকও, আশঙ্কা জুকেরবার্গের



ভারতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে টিকটক ছিল সর্বাধিক জনপ্রিয়। ভারতে প্রায় ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছিল টিকটকের। আর এবার  ভারতে টিকটক ব্যান হওয়া নিয়ে চিন্তা প্রকাশ করলেন ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ। তিনি ফেসবুক কর্মচারীদের জানিয়েছেন, ভারত সরকারের টিকটককে নিষিদ্ধ করার পদক্ষেপ যথেষ্ট উদ্বেগজনক।



 তিনি জানিয়েছেন, ভারত যদি ২০০ মিলিয়ন ব্যবহারকারীর একটি প্লাটফর্মকে নিষিদ্ধ করতে পারে, তবে সুরক্ষা এবং গোপনীয়তার ক্ষেত্রে কিছু ভুল না হলেও ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে।  মার্ক এই বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছে কারণ, ফেসবুক ইতিমধ্যেই জাতীয় সুরক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে লড়াই করছে।




 নির্বাচন, বিদ্বেষমূলক বক্তব্য ইত্যাদি একাধিক ইস্যুতে মার্ক জুকেরবার্গের এই প্লাটফর্ম বিভিন্ন দেশের সরকারের সঙ্গে লড়ছে।     দাবি করা হয়েছে, টিকটক ব্যান করা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার বিষয় দেখিয়ে ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা জুকেরবার্গের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.