আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - The News Lion

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস





আগামী ২৪ ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়াও সিকিম এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।





হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জেরে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকেছে। ফলে পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস।





ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও ভারী কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।




আগামী ৪৮ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.