দীঘার সী বিচে ভেসে এল মৃত ডলফিন
দিঘা মোহনায় বুধবার রাতে ভেসে এলো বিশাল আকৃতি মৃত ডলফিন। স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীরা মোহনার কাছে মৃত অবস্থায় ডলফিনকে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বনদপ্তরকে। মৃত ডলফিন থেকে সৈকত নগরীর বিভিন্ন এলাকায় প্রচন্ড পরিমানে দুর্গন্ধ ছড়াতে থাকে।
বৃহস্পতিবার সকালে বনদপ্তর এর কর্মীরা এসে সমুদ্র পাড়ে ডলফিনের দেহ মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার ব্যবস্থা করেন। বনদপ্তর এর তরফে জানানো হয়েছে, যেহেতু ডলফিনের দেহে পচন ধরে গিয়েছিল তাই মনে করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই সেটির মৃত্যু হয়েছে।দীর্ঘদিন ধরে সমুদ্রে ভাসতে ভাসতে সেটি দিঘার মোহনায় আসে।

Post a Comment