সুশান্তের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়,
আগামী মাসেই মুক্তি পাবে সিং রাজপুতের শেষ ছবি। বিখ্যাত উপন্যাস ‘ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি এই ছবি ডিজনি হটস্টারে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।আর এবার সেই ছবির নায়িকা সঞ্জনার বয়ানও রেকর্ড করল মুম্বই পুলিশ।
সুশান্তের আত্মঘাতী হয়ার পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা বা অবসাদে যাওয়ার পিছনেও কি কারণ রয়েছে তা নিয়ে জল্পনা চলছে। এই ঘটনার তদন্তে এখনো পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে রয়েছেন সুশান্তের পরিবার বন্ধু-বান্ধব এবং কর্মসূত্রে জড়িত মানুষজন। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছেন বান্দ্রা পুলিশ। জেরার মুখে তিনি জানিয়েছেন, ঝগড়া হয়েছিল তাঁদের মধ্যে। এরপরই সুশান্তের বাড়ি ছাড়েন তিনি।
ডিসিপি অভিষেক ত্রিমুখে নেটিজেন এবং সুশান্তের অনুরাগীদের পুলিশের উপর ভরসা রাখতে বলেছেন। তিনি বলছেন, “পুলিশ তদন্তের প্রতিটি দিককে খতিয়ে দেখছে। যদি তেমন কিছু প্রকাশ্যে আসে তাহলে পুলিশ অবশ্যই মানুষ এবং সংবাদমাধ্যমকে তা জানাবে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের তথ্য গিরে আলোচনা হচ্ছে। কিন্তু এই ব্যাপারে নিশ্চিত থাকুন যে পুলিশ কিন্তু পেশাদারিত্ব বজায় রেখে এই স্পর্শকাতর ঘটনাটির তদন্ত করছে। এই সিস্টেমের উপর ভরসা রাখুন। পুলিশ সত্যিটা সামনে আনবে নিশ্চয়ই।”
Post a Comment