মহিলাদের উপরে আক্রমণ হলে পিঠের চামড়া তুলে নেবো, বললেন অগ্নিমিত্রা পাল - The News Lion

মহিলাদের উপরে আক্রমণ হলে পিঠের চামড়া তুলে নেবো, বললেন অগ্নিমিত্রা পাল




উত্তর ২৪ পরগনা জেলার   গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সমর্থক এর মেয়েকে দেখতে এলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল







গত শুক্রবার রাতে গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচরা বারুইপাড়া এলাকায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে এবং বোমাবাজির অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাদের সমর্থকদের মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল তৃণমূল কর্মী তার প্রতিবাদ করতে যাওয়ায় তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়।







আজ সেই আক্রান্ত মেয়ের পাশে দাঁড়িয়ে বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী অনেক শিল্প করেছেন। বোমের কারখানা একটা শিল্প, ধর্ষণটাকেও  তিনি একটা শিল্পে পরিণত করেছে। মহিলাদের উপরে এরপরে আক্রমণ হলে এরপরে পিঠের চামড়া তুলে নেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.