শান্তিপুর গঙ্গার পাড় বাঁধানোর সরকারি কাজে, বাধা
নদীয়া জেলার ভাগীরথী নদীর পাড় একাধিক জায়গায় ভাঙছে। চাষের জমি হারিয়ে এবার পৈত্রিক ভিটে দিকে এগোচ্ছে ভাঙ্গন। প্রশাসনের তৎপরতায় বিহারীয়া মঠ পাড়া, নৃসিংহপুর চৌধুরীপাড়া, সহ একাধিক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। এ বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় বালি মাটি সংগ্রহ করার নির্দেশ এসেছে গঙ্গার মাঝের চর পড়া অংশ থেকে।
যদিও ওই এলাকারই অধিবাসীদের রেকর্ড করা জায়গা প্রথমে জলের তলায় পরবর্তীতে চর পড়ে গেছে । এলাকাবাসী প্রশাসনকে সহযোগিতা করেছে বালি মাটি দিয়ে। কিন্তু সেখানেই খোদ জেলা প্রশাসনের নির্দেশে মাটি কাটতে গিয়ে আহত হলেন চৌধুরীপাড়ার বাসিন্দা প্রমোদ মাহাতো।
গতকাল সকাল ১১ টা নাগাদ নৌকা করে কোদাল এবং বস্তা নিয়ে ওই চরে মাটি কাটতে গেলে কালনার এক মাটি মাফিয়া দুজনের মোবাইল ভেঙে দেয়, একটি শিশু এবং কয়েকজনকে আটকে রাখে বেশ খানিকটা সময়, গুরুতর আঘাত করে অনেককেই।
বাকিরা জলে লাফ দিয়ে, নৌকা নিয়ে পালিয়ে চলে আসে চৌধুরীপাড়ায়। সমস্ত বিষয়ে নদীয়া জেলা প্রশাসনকে জানানোর পর গতকাল সন্ধ্যায় ট্রলার ভর্তি মাটি ও বালির বস্তা সমেত একটি বড় নৌকা কালনা ঘাটে নিয়ে যাওয়া হয়। চৌধুরীপাড়ার এলাকার ২২০ জন লকডাউনে দীর্ঘদিন কর্মহীন থাকার পর নিজেদের বসতবাড়ি গঙ্গা ভাঙ্গন থেকে রক্ষা এবং গঙ্গার পাড় বাধানোর কাজ করে কিছু উপার্জনের ব্যবস্থা বন্ধ হওয়ায় চিন্তিত সকলে।
এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী ওইপাড় অর্থাৎ কালনার এক মাটি মাফিয়া বিভিন্ন ইটভাটায় তে মাটি সাপ্লাই দেন, তার ব্যবসায় ভাটা পড়ার জন্যই বাধা দেওয়া হচ্ছে সরকারি কাজে।

Post a Comment