করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৮২ - The News Lion

করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৮২



ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৮৪৭ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৮২ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।




আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।৬৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬টি নমুনা। এনিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৬৩ হাজার ৪০৭টি।




তিনি জানান, নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬৮২ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৭ জনের।




এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে, যোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।







বাংলাদেশে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.