কাটোয়া মহকুমা হাসপাতালের ভিতর অশালীন কান্ড
কাটোয়া মহকুমা হাসপাতালের ভিতর অশালীন স্পর্শের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়! অভিযোগ, এই যৌনাতা কান্ডে নাম জড়িয়েছে হাসপাতালেরই ডেপুটি সুপারের। ‘কুকীর্তি’র একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। আর তা জানাজানি হতেই ঘুমের ওষুধ খেয়ে নেন হাসপাতালের ডেপুটি সুপার।
বর্তমানে তাঁর কাটোয়া হাসপাতালেই চিকিৎসা চলছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকার বাসিন্দা এক মহিলা ফেসবুক গ্রুপে ৫৩ সেকেন্ডের ভিডিও পোষ্ট করেন, তা নিয়ে চলছে জোর শোরগোল। ভিডিওটিতে এক মধ্য বয়স্কা মহিলাকে অশালীন ভাবে স্পর্শ করতে দেখা যায়।
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার রতন শাসমল সাংবাদিকদের জানান, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। আমি অভিযুক্তের সঙ্গে রাতেই কথা বলেছি। তখন উনি দাবি করেন, এব্যাপারে কিছু জানেন না। শুনলাম অসুস্থতার জন্য উনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।
” বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “ভিডিও সত্য হলে ডেপুটি সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা হলে যে বা যারা ভিডিওটি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” যদিও খবর ৩৬৫ দিন ভিডিও টির সত্যতা যাচাই করে নি।

Post a Comment